মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে নগদ লভ্যাংশ সাড়ে ১২শতাংশ, আর বাকি ৫ শতাংশ হচ্ছে বোনাস।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। যেখানে আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ২ টাকা ১৬ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯১ পয়সা।
আগামী এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।