Ortho Songbad আর্কাইভ

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে নগদ লভ্যাংশ সাড়ে ৭ শতাংশ এবং বোনাস সাড়ে ৭ শতাংশ ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়,  সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। যেখানে আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ১৭ পয়সা ।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৮ পয়সা।

আগামী ২৮ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।

মুল সাইট থেকে

পুজিবাজার