এসআইবিএল-ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে চুক্তি সই
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে এসআইবিএলের কার্ড ডিভিশনের প্রধান শরীফ আল-কাশেম, সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জিএম নুরুজ্জামান এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজার মো. হাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে এসআইবিএলের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের কার্ড হোল্ডার গ্রাহকগণ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।