Ortho Songbad আর্কাইভ

রকিবুর রহমানের মৃত্যুতে ডিএসই’র শোক

রকিবুর রহমানের মৃত্যুতে ডিএসই’র শোক
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

উল্লেখ্য, শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে ডিএসই’র সাবেক সভাপতি রকিবুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এছাড়া তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার