Ortho Songbad আর্কাইভ

কল্যাণপুরে আগুনে পুড়ল দুই শতাধিক ঘর

কল্যাণপুরে আগুনে পুড়ল দুই শতাধিক ঘর
রাজধানী কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তির আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে দাবি করেছেন বস্তিবাসী। তবে ফায়ার সার্ভিস গণমাধ্যমে বলছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন গণমাধ্যমে বলেন, ৮টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ৯টার সময় ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজে যোগ দিতে পারেনি।

তিনি আরও বলেন, বস্তিতে প্রবেশের রাস্তা সংকীর্ণ। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থলে যেতে পারেননি। পরে বস্তির অপরদিক ঘুরে একটি পানির গাড়ি ভেতরে প্রবেশ করে। কিন্তু সেখানে পানির লাইন ছিল না। প্রথম অবস্থাতেই এক গাড়ি পানি শেষ হয়ে যায়। পরে ওয়াসাকে খবর দিলে, ওয়াসার গাড়ি এলে পানি দেওয়া শুরু হয়। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে কোনো হতাহত নেই, নিখোঁজের অভিযোগও পাওয়া যায়নি। আগুনের কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় আজ রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুল সাইট থেকে

পুজিবাজার