Ortho Songbad আর্কাইভ

আবারও বিএসইসির দায়িত্বে রদবদল

আবারও বিএসইসির দায়িত্বে রদবদল
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে (বিএসইসি) আবারও দায়িত্বে রদবদল আনা হয়েছে। তিনজন নির্বাহী পরিচালকের দায়িত্বে পরিবর্তন এসেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের পূর্বে দায়িত্ব ছিলো সার্ভিল্যান্স, এসআরএমআইসি ও প্রজেক্ট। নতুন দায়িত্ব হলো-এসআরএমআইসি, ফিন্যান্সিয়াল লিটেরেসি ও প্রজেক্ট।

মোহাম্মদ রেজাউল করিমের পূর্বে দায়িত্ব ছিলো- ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্র। নতুন দায়িত্ব হলো-সার্ভিল্যান্স, ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্র।

এছাড়া মো. শফিউল আজমের পূর্বে দায়িত্ব ছিলো- এমআইএস ও ফিন্যান্সিয়াল লিটারেসি। নতুন দায়িত্ব এমআইএস।

মুল সাইট থেকে

পুজিবাজার