Ortho Songbad আর্কাইভ

আইপিএলে তাসকিনকে দলে চেয়ে বিসিবিতে ফোন

আইপিএলে তাসকিনকে দলে চেয়ে বিসিবিতে ফোন
কনুইয়ের ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের গতিতারকা মার্ক উড। মেগা নিলামে তাকে সাড়ে ৭ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল আইপিএলের নবাগত দল লখনৌ সুপার জায়ান্টস।

এখন উড ছিটকে পড়ায় তার বদলি খেলোয়াড়ের খোঁজে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই মিশনেই বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের ওপর নজর পড়েছে তাদের। এরই মধ্যে তাসকিনকে দলে চেয়ে বিসিবিতে ফোন করেছেন লখনৌর মেন্টর ও ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

কিন্তু পুরো মৌসুমের জন্য খেলতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সফরের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে। তাই এ বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন তাসকিন।

উল্লেখ্য, আইপিএলের মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল তাসকিনের নাম। কিন্তু সেই নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি ৫০ লাখ রুপির এই পেসারের ওপর। উডের ইনজুরিতে পেসারের খোঁজেই মূলত তাসকিনকে পেতে চাইছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি।

মুল সাইট থেকে

পুজিবাজার