Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সোমবার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)  লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির ৪৫ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ড্রাগন সোয়েটার। কোম্পানিটির আজ  ২৬ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন করে।

তৃতীয় স্থানে উঠে এসেছে বিডিকম। কোম্পানিটির  আজ ২৩ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে - বাংলাদেশ শিপিং  কর্পোরেশন, সিলকো ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা ও জেমিনী সী ফুড লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার