Ortho Songbad আর্কাইভ

বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সাত্তার পাটোয়ারী-তেনজিং

বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সাত্তার পাটোয়ারী-তেনজিং
বিএনপির কেন্দ্রীয় দপ্তরে রদবদল হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে। তারা দুজনই বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে সংযুক্ত থাকবেন।

মঙ্গলবার (২২ মার্চ) দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক পদ থেকে বেলাল আহমেদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার