Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে বুধবার (২৩ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৩ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ৩ হাজার ১৯০ পিস ইয়াবা, ৬২ গ্রাম (১১০ পুরিয়া) হেরোইন, ৪১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৪০টি নেশা জাতীয় ইনজেকশন ও ১৮৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার