ডিএসইর সিআরও পদে খায়রুল বাশার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে নিয়োগ পেয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে এই পদের জন্য অনুমোদন দিয়েছেন।
বুধবার (২৩ মার্চ) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
বিএসইসির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘সিআরও পদের জন্য ডিএসই থেকে আমাদের নিকট নামের প্রস্তাব পাঠিয়েছিল। কমিশন তা অনুমোদন করে দিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, ‘ডিএসইর সিআরও হিসাবে আমাকে বিএসইসি অনুমোদন দিয়েছে বলে জানতে পেরেছি। তবে ডিএসই থেকে এ বিষয়ে এখনও কোনো চিঠি হাতে পাইনি।’
ডিএসই সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ জানুয়ারি অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই পদটি শূন্য ছিল। পরবর্তীতে ২০২১ সালের ১ সেপ্টেম্বর এই পদে যোগদান করেন শওকত জাহান। তবে নিয়োগের মাত্র ২ মাস পর তিনিও পদত্যাগ করেন।
এদিকে, ২০২১ সালের ১ নভেম্বর সিআরও পদ থেকে শওকত জাহান খান পদত্যাগ করলে কমিশন থেকে অনুমোদনের পর নিয়োগের বিষয়ে প্রক্রিয়া শুরু করে ডিএসই। তারই ধারাবাহিকতায় খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে ডিএসইর পরিচালনা পর্ষদ অনুমোদন করে প্রস্তাব পাঠায় কমিশনে। পরে কমিশন তাকে সিআরও পদে নিয়োগের বিষয়টি অনুমোদন দেয়।