ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার অর্ধশতাধিক
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২৩ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের থেকে দুই হাজার ৯২৯ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন ও ২৬ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।