লাল-সবুজের আলোক বাতিতে সাজছে জাতীয় স্মৃতিসৌধ
মহান স্বাধীনতা দিবসে বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে বীর শহীদদের। দিনটি স্মরণীয় করে রাখতে নানান রঙে সাজছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে-মুছে পরিষ্কারে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। রঙের ছোঁয়া পড়ছে আশপাশের এলাকায়। লাল-সবুজের আলোক বাতিতে ছেয়ে গেছে চারপাশ।
জানা যায়, সৌধের মূল মিনার থেকে শহীদ বেদি, প্রধান ফটক থেকে মুক্ত মঞ্চ, এমনকি পায়ে চলার পথ- সবই ধুয়ে-মুছে বর্ণিল সাজে সাজিয়েছে গণপূর্ত বিভাগ। নরম ঘাস আর বাহারি ফুল শোভা পাচ্ছে সৌধ এলাকায়। সৌধ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, যাদের তাজা রক্তে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা এসেছে সেসব বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ফুল আর রং-তুলির আঁচড়ে সেজেছে সৌধ প্রাঙ্গণ।