Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা করলো ইউনাইটেড ফিন্যান্স

লভ্যাংশ ঘোষণা করলো ইউনাইটেড ফিন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক (এক্সচেঞ্জ) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ১ টাকা ১৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ১৭ টাকা ৩০ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩০ পয়সা।

আগামী ১৭ মে ২০২২ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল।

মুল সাইট থেকে

পুজিবাজার