Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে লিব্রা ইনফিউশনস

দর বৃদ্ধির শীর্ষে লিব্রা ইনফিউশনস
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারদর বৃদ্ধির শীর্ষে  উঠে এসেছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬৫ টাকা বা ৭.১৮ শতাংশ। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৯৬৯.২ টাকা দরে লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে কোম্পানিটির  শেয়ারদর ছিল ৯০৪ টাকা ২পয়সা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু ওয়াং ফুড লিমিটেডের ৫.৮৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৫.৬০ শতাংশ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ৪.৯১ শতাংশ,ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪.৭৬ শতাংশ, শুরবিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪.৩০ শতাংশ, আম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪.০২ শতাংশ, ফার্মা এইডসের ৪.০২ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৩.৯৪ শতাংশ এবং মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ৩.৯৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার