প্রাইম ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড সর্বশেষ হিসাববছরের (২০২১) জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (consolidated EPS) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ২৬ পয়সা।
আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।