Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮৮৮ পিস ইয়াবা, ২০ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ৩০ লিটার দেশি মদ ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার