Ortho Songbad আর্কাইভ

গ্যাস লাইন পুনরায় সংযোগের অনুমতি পেলো সিঅ্যান্ডএ টেক্সটাইল

গ্যাস লাইন পুনরায় সংযোগের অনুমতি পেলো সিঅ্যান্ডএ টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলের গ্যাস লাইন পুনরায় সংযোগ অনুমতি দিয়েছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশনের ২ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ১৮৭ টাকা বকেয়া বিল পরিশোধ করেছে সিঅ্যান্ডএ টেক্সটাইল।

বকেয়া বিল পরিশোধের পরই সিঅ্যান্ডএ টেক্সটাইলের গ্যাস লাইন পুনরায় সংযোগ দিয়েছে কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার