Ortho Songbad আর্কাইভ

আগামীকাল লেনদেন বন্ধ আর.এন স্পিনিংয়ের

আগামীকাল লেনদেন বন্ধ আর.এন স্পিনিংয়ের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর.এন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ৩০ মার্চ, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ৩১ মার্চ, বৃহস্পতিবার থেকে কোম্পানির লেনদেন চালু হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার