Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষস্থান সোনালী পেপারের দখলে

লেনদেনের শীর্ষস্থান সোনালী পেপারের দখলে
মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার। আজ কোম্পানিটির ৭১ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকার।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত, ড্রাগন সোয়েটার, প্রিমিয়ার ব্যাংক, লাফার্জ হোলসিম, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স।

মুল সাইট থেকে

পুজিবাজার