প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ পিছালো
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ পিছানো হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল ৩১ মার্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৪ এপ্রিল করা হয়েছে। ওইদিন দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই সভা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
শেষ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।