Ortho Songbad আর্কাইভ

অনাস্থার শীর্ষে আইসিবি এএমসিএল ফান্ড

অনাস্থার শীর্ষে আইসিবি এএমসিএল ফান্ড
বুধবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। আজ মোট ২০৫টির বা ৫৪.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি এএমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার আইসিবি এএমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ছিল ১০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ২০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ড ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, বিডি অটোকারের ১.৯৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১.৯৭ শতাংশ, নর্দার্ন জুটের ১.৯৭ শতাংশ, মেঘনা সিমেন্টের ১.৯৭ শতাংশ, সাবমেরিন ক্যাবলের ১.৯৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১.৯৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতে ১.৯৬ শতাংশ শেয়ার দর কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার