Ortho Songbad আর্কাইভ

মুনাফা বেড়েছে জেএমআই হসপিটালের

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্নের পর বৃহস্পতিবার (৩১ মার্চ) থেকে লেনদেন শুরু হতে যাওয়া জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১.২১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ৬ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.৬১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৫ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৭৮ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার