রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০
রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ হাজার ৮৬৩ পিস ইয়াবা,১১০ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।