Ortho Songbad আর্কাইভ

ইউনিট বিক্রির ঘোষণা সিএপিএম আইবিবিএল ফান্ডের কর্পোরেট উদ্যোক্তার

ইউনিট বিক্রির ঘোষণা সিএপিএম আইবিবিএল ফান্ডের কর্পোরেট উদ্যোক্তার
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের এক কর্পোরেট উদ্যোক্তা ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কর্পোরেট উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছে ৪ কোটি ৫৫ লাখ ইউনিট রয়েছে। এখান থেকে প্রতিষ্ঠানটি ১০ লাখ ইউনিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৮ এপ্রিলের মধ্যে ঘোষণাকৃত ইউনিট বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট উদ্যোক্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার