পুরোনো রুপে নতুন আশরাফুল, হাঁকালেন সেঞ্চুরী
লম্বা সময় ধরে ব্যাট হাতে চিরচেনা সেই আশরাফুলকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তার ব্যাট নামক খোলা তরবারিতে আগের মতো ধার নেই। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) নিজের নামের পাশে সুবিচার করতে পারছিলেন না অ্যাশ।
ডিপিএলে প্রথম ৬ রাউন্ডে মাত্র একবারই দেখা পান অর্ধশতকের। তিনবার মাঠ ছেড়েছেন দশের আগে, তার মধ্যে দুইবার আউট হন শূন্য রানেই। অবশেষে নিজের চেনা রূপে ফিরলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ (মঙ্গলবার) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকালেন আশরাফুল।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে খেলেন ১৩৯ বলে ১৪১ রানের হার না মানা এক ইনিংস। লিস্ট 'এ' ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ রানের ইনিংস। ১৬টি বাউন্ডারি আর ১টি ছক্কায় সাজানো ছিলো তার ইনিংস। ৭৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করার পর ব্রাদার্স অধিনায়ক সেঞ্চুরি ছুঁয়েছেন ১১০ বলে।
এটি তার লিস্ট 'এ' ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি। একই সাথে ক্যারিয়ারের সেরা ইনিংসও। এর আগে এই ফরম্যাটে আশরাফুলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১২৭ রানের।
আশরাফুলের সেঞ্চুরির সঙ্গে মাইশুকুর রহমানের হাফসেঞ্চুরি ও লঙ্কান চতুরঙ্গা ডি সিলভার ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ব্রাদার্স ইউনিয়ন। অর্থাৎ জয়ের জন্যে রূপগঞ্জকে করতে হবে ৩১০।