কাতার বিশ্বকাপে ভেঙে যেতে পারে যেসব রেকর্ড
ফুটবল বিশ্বকাপ মানেই যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলা। একটি বিশ্বকাপ দিয়ে সারাবিশ্বের সামনে নিজের জানান দিতে পারেন যে কোনো এক উদীয়মান ফুটবলার, আবার অন্ধকারের অতল গহ্বরে হারিয়েও যেতে পারে নামকরা যে কোনো ফুটবলারের ক্যারিয়ার। দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর সেখানেও রচিত হতে পারে বেশ কিছু নতুন ইতিহাস। চলুন এক নজরে দেখে নেই মাঠের খেলায় ঘটতে যাওয়া রেকর্ডগুলো-
১- ব্রাজিল এবং জার্মানি সবচেয়ে বেশী শিরোপা জয়ী সফল দুটি দেশ। এই দুটি দলই এখনও পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি ১০৯টি করে ম্যাচ খেলার রেকর্ড রয়েছে। আসন্ন কাতার বিশ্বকাপে এই দুই দলের যে কোনো একটি দল এককভাবে শীর্ষে উঠে যেতে পারে, কিংবা সমানও থাকতে পারে।
২-বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পরাজয়ের স্বাদ পেয়েছে মেক্সিকো। এখনও পর্যন্ত ১৬টি বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচে মাঠে নামে দলটি। মেক্সিকানরা বিশ্বকাপে শততম গোল হজম করার চেয়ে আর মাত্র দুটি দুই গোল দূরে রয়েছে। বিশ্বকাপের ইতিহাসে যেটা তৃতীয় সর্বোচ্চ গোল হজম করার ঘটনা। ১২৫গোল হজম করে তালিকার শীর্ষে রয়েছে জার্মানি। অন্যদিকে ১০৫ গোল হজম করে তালিকার দুইয়ে রয়েছে ব্রাজিল।
৩-মাত্র ১১ জন ফুটবলার বিশ্বকাপের ইতিহাসে ২০টি কিংবা তার বেশি ম্যাচ খেলেছেন। সেই তালিকায় প্রবেশের অপেক্ষায় রয়েছেন লিওনেল মেসি। আর মাত্র একটি ম্যাচ খেললেই ২০ ম্যাচের মাইলফলক ছুঁয়ে ফেলবেন এই আর্জেন্টাইন।
৪- নিজের খেলা ৪টি বিশ্বকাপের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যে রেকর্ড রয়েছে কেবল পেলে, উই সিলার এবং মিরোস্লাভ ক্লোসার। যদি কাতার বিশ্বকাপে একবার জালে বল জড়াতে পারেন, তাহলে তিনিই হয়ে যাবেন একমাত্র ফুটবলার, যার ৫টি বিশ্বকাপেই গোল করার অভিজ্ঞতা অর্জিত হবে।
৫- বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৯টি ম্যাচে আর্জেন্টিার জার্সি গায়ে মাঠে নামেন মেসি। আর দুই ম্যাচ খেললেই নিজের দেশের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলবেন। যদি আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলে এবং মেসি সাত ম্যাচের সবগুলোই খেলেন, তাহলে তিনি জার্মানির লোথার ম্যাথাউসকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলার নতুন রেকর্ডে নিজের নাম লেখাবেন।