Ortho Songbad আর্কাইভ

ডিএসইতে ৩৬ মিনিটে নেই ২৬ পয়েন্ট

ডিএসইতে ৩৬ মিনিটে নেই ২৬ পয়েন্ট
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ৩৬ মিনিটে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বেলা ১০টা ৩৬ মিনিটে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫০ পয়েন্টে।

এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯০ কোটি ৮৪ লাখ টাকা। অপরদিকে লেনদেন হওয়া ৩৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, দর কমেছে ১৯৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪ টির।

মুল সাইট থেকে

পুজিবাজার