সাকিব আল হাসানের শাশুড়ি আর নেই

সাকিব আল হাসানের শাশুড়ি আর নেই
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। তবে সুস্থ হয়ে ফিরতে পারেননি। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় মৃত্যুবরণ করেন তিনি।

সাকিব আল হাসানের পারিবারিক সূত্র থেকে জানা গাছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান চলায় গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয় জন্য দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।

জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। তখন অবশ্য দেশেই ছিলেন সাকিব। শ্বশুরের অসুস্থতা বেড়ে যাওয়ায় দেশ থেকে রওয়ানা করেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে মারা যান শ্বশুর মমতাজ আহমেদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো