Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষস্থান জেএমআই হসপিটালের দখলে

আগ্রহের শীর্ষস্থান জেএমআই হসপিটালের দখলে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ২৩.৮৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর বৃদ্ধির শীর্ষে বা আগ্রহের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রোববার জেএমআই হসপিটালের শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৪২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্সুরেন্সের ৫.১১ শতাংশ, ওয়াইম্যাক্সের ৫.১০ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৪.৭৪ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪.১৩ শতাংশ, সোনালী পেপারের ৪.১১ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৬২ শতাংশ, আসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৩.২৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৩.০১ শতাংশ এবং ভিএএম এলআরবিবিএফ মিউচুয়াল ফান্ডের ২.৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার