Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না ইমাম বাটন

দর বৃদ্ধির কারণ জানে না ইমাম বাটন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১১ এপ্রল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা। ১২ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৪৫ টাকা ৮০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

মুল সাইট থেকে

পুজিবাজার