Ortho Songbad আর্কাইভ

তিন দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার

তিন দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার
বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। বর্ষবরণ ও সাপ্তাহিক ছুটি শেষে মোট তিনদিন পর আগামী ১৭ এপ্রিল যথানিয়মে আবার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা ১৪২৯ সালের প্রথম মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। দিনটিকে বরণ করতে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আদালত-ব্যাংক বন্ধ থাকবে। দিবসটিকে বরণ উপলক্ষে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো শেয়ারবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার