Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল

আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল
বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩০টির বা ৩৪.২১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ৪৬ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর এইচআর টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, প্রাইম-১ম আইসিবিএ মিউচুয়াল ফান্ডের ৫.৪৭ শতাংশ, বিকন ফার্মার ৪.৬০ শতাংশ, সালভো কেমিক্যালের ৩.৯১ শতাংশ, এমবি ফার্মার ৩.২৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.০৯ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৩.০১ শতাংশ, এবি ব্যাংকের ২.৮২ শতাংশ এবং এনসিসি ব্যাংকের ২.৭৫ শতাংশ দর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার