Ortho Songbad আর্কাইভ

সিএসইর নাম পরিবর্তন

সিএসইর নাম পরিবর্তন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নাম পরিবর্তন করে ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধিত নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানি আইন, 1994 (২য় সংশোধনী 2020) এর বিধান অনুসারে "চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড" থেকে কোম্পানির নিবন্ধিত নাম "চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি"-তে পরিবর্তন করার জন্য বিশেষ রেজোলিউশন অনুমোদন করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার