Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান আইপিডিসি ফিন্যান্সের দখলে

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান আইপিডিসি ফিন্যান্সের দখলে
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১৩৯টি শেয়ার হাতবদল করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭১  হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ৪৩ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ৮ লাখ ৮০ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৩৩ লাখ  টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতি ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, স্কয়ার ফার্মাসিটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম ও জেমিনি সী ফুড লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার