ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ১৪৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৮২০ গ্রাম গাঁজা, দুইশ গ্রাম হেরোইন ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।