Ortho Songbad আর্কাইভ

স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৬ এপ্রিল

স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৬ এপ্রিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার