Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল

আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল
বুধবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৯টির বা ৭০.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো আজও জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৭.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৩.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৭০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির ৯.৫৫ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৪৬ শতাংশ, বিবিএসের ৮.৫১ শতাংশ, এবি ব্যাংকের ৫.৭১ শতাংশ, সোনালী পেপারের ৫.৬৪ শতাংশ, ফরচুনের ৫.৫৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫.০৪ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৪.৮৫ শতাংশ এবং জেনেক্সের শেয়ার দর ৪.৫৬ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার