Ortho Songbad আর্কাইভ

সোনালী পেপারের রাইট শেয়ার অনুমোদন করেছে বিএসইসি

সোনালী পেপারের রাইট শেয়ার অনুমোদন করেছে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২০ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

জানা যায়, সোনালী পেপার ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭৩১টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

সোনালী পেপার ও বোর্ড মিলস লিমিটেড তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

তথ্যমতে, কোম্পানিটি ১ অনুপাত ২ হারে রাইট শেয়ার ইস্যু করবে। এতে যেসব শেয়ারহোল্ডারের কাছে কোম্পানিটির ২টি সাধারণ শেয়ার থাকবে এর বিপরীতে সেসব শেয়ারহোল্ডার ১টি করে রাইট শেয়ার পাবে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার