Ortho Songbad আর্কাইভ

রেনউইক যজ্ঞেশ্বরের আর্থিক প্রতিবেদন প্রকাশ

রেনউইক যজ্ঞেশ্বরের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৬ টাকা ৮১ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ১৫ টাকা ৫১ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৪০ টাকা ১০ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার