Ortho Songbad আর্কাইভ

পোলার্ডের অবসর নিয়ে যা বললেন গেইল

পোলার্ডের অবসর নিয়ে যা বললেন গেইল
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা কাইরন পোলার্ড অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। ৩৪ বছর বয়সী পোলার্ডে এই এই সিদ্ধান্তে অবাক হয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৫ বছর ধরে একসঙ্গে পথ চলছেন গেইল ও পোলার্ড। পোলার্ডের অবসর মেনে নিতে পারছেন না গেইল। ভেরিফাইড ফেসবুক পেইজে পোলার্ডের সঙ্গে ছবি পোস্ট করে ইউনিভার্স বলে ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না তুমি আমার আগে অবসর নিল ফেললে। যাই হোক তোমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার পাশে থেকে খেলা ছিল দারুণ। শুভ অবসর। পরের অধ্যায়ের জন্য শুভ কামনা। ’

২০০৭ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল পোলার্ডের। পরের বছর ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে কখনো টেস্ট না খেললেও এক দশকেরও বেশি সময় ধরে সাদা বলের বিশেষজ্ঞ একজন ক্রিকেটার ছিলেন। এ সময় তিনি ১২৩টি ওয়ানডে এবং ১০১টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১২ সালে শ্রীলঙ্কায় উইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন পোলার্ড।

মুল সাইট থেকে

পুজিবাজার