Ortho Songbad আর্কাইভ

লোকসান কাটিয়ে মুনাফায় সোনারগাঁও টেক্সটাইলস

লোকসান কাটিয়ে মুনাফায় সোনারগাঁও টেক্সটাইলস
শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছে। আগের বছরের তৃতীয় প্রান্তিকে লোকসানে ছিল কোম্পানিটি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ৪১ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩২ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার