Ortho Songbad আর্কাইভ

এনসিসি ব্যাংকের ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

এনসিসি ব্যাংকের ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ দেবে। যার ১২ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। যেখানে আগের বছর কোম্পানিটির  ইপিএস ছিল ২ টাকা ২০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৫ পয়সা।

আগামী ১১ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জুন ।

মুল সাইট থেকে

পুজিবাজার