দেড় ঘণ্টায় লেনদেনে ছাড়াল ৩৬০ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। দেড় ঘণ্টার মধ্যে লেনদেন ছাড়িয়েছে ৩৬০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর দেওয়া তথ্য মতে, রোববার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫৭ পয়েন্ট বেড়েছে।
অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই ৩০’ ২২ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ ৭ পয়েন্ট বেড়েছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৬টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৬১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের ৯ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ৪৭০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, কমেছে ৬৩টির। বাকি কোম্পানিগুলোর শেয়ারদর এখনো অপরিবর্তিত রয়েছে।