Ortho Songbad আর্কাইভ

২৬ এপ্রিল কোহিনুর কেমিক্যালের বোর্ড সভা

২৬ এপ্রিল কোহিনুর কেমিক্যালের বোর্ড সভা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার