Ortho Songbad আর্কাইভ

অলিম্পিক এক্সেসরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

অলিম্পিক এক্সেসরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি -মার্চ ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি - মার্চ ২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০ পয়সা। যেখানে গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা।

৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা। যেখানে গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৩ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ২৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার