Ortho Songbad আর্কাইভ

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত  স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

জানা যায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৬৪ পয়সা। যেখানে গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৪৮ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার