Ortho Songbad আর্কাইভ

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ২৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার