Ortho Songbad আর্কাইভ

তমিজ উদ্দিন টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তমিজ উদ্দিন টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। যেখানে গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩০ পয়সা।

এছাড়া, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। যেখানে গত বছরের একই সময়ে তা ৯৮ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮৪ টাকা ৬৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার