Ortho Songbad আর্কাইভ

সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএসইসির ৮২২তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

জানা যায়,ব্যাংকটির  নন-কনভাটেবল, আনসিকিউরড ফুল্লি প্রিপেইড, ফুল্লি রিডেমাবল, ফ্লাটিং রেড সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়েছে। যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও  উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োকারীদের মাঝে প্রাইভেট প্রেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সিটি ব্যাংক  টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। উক্ত বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটি ট্রাস্টি এবং অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ও সিটি ব্যাংখ ক্যাপিটাল রিসোর্স লিমিটেড কাজ করছে।

মুল সাইট থেকে

পুজিবাজার